• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক

দিনকাল বিডি ২৪ / ৬৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং নগরের জলাবদ্ধতা নিরসনে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা), রাজশাহীর সহযোগিতা চেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্যে রেডার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সংস্থাটি।

রোববার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি বিভিন্ন অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, “শহরটা আমাদের সবার। সবার সহযোগিতায় এটিকে আরও সুন্দর করে গড়ে তুলতে চাই।

রাসিক প্রশাসক বলেন, নগরের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে আরও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশনের চলমান কার্যক্রম তুলে ধরে তিনি জানান, নগরজুড়ে নিয়মিত লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে। তবে এ কার্যক্রম সফল করতে নাগরিকদের সচেতনতার বিকল্প নেই। তিনি বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় সংস্থাটির সচিব মোঃ সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান এবং রেডার সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category