• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে ফগার স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান

দিনকাল বিডি ২৪ / ২৪ Time View
প্রকাশঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

শনিবার দুপুর ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। পরে মহানগরীর সোনাদিঘি মোড়সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রাজশাহী সিটি করপোরেশন প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ফগার স্প্রে, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

কর্মসূচিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার ও মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাসিকের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category