• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ২১ জন রোগী চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাসনিম হোসাইন আরিফ এ তথ্য নিশ্চিত করে বলেন,“গত দুই মাসে মোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ফলে সবাই এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এছাড়াও বর্তমানে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।”
তিনি আরও বলেন,“রোগীদের পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয়দের সচেতন করা হচ্ছে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সময়মতো চিকিৎসা নেওয়ায় কোনো রোগীর অবস্থাই গুরুতর হয়নি। নিয়মিত চিকিৎসা, পর্যাপ্ত বিশ্রাম ও সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর এবং গ্রামীণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। জ্বর হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীরে পানিশূন্যতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দিনে-রাতে মশারি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে আসে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সময়মতো চিকিৎসা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গু সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category