• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ড্রামে অতিরিক্ত তেল দিতে রাজি না হওয়ায় মান্দায় ‘সরকার ফিলিং স্টেশনে’ অতর্কিত হামলা: মালিকসহ আহত ২ মান্দায় গ্রাম আদালতে আস্থা ফিরছে মানুষের থানা-কোর্টে দৌড়াতে হচ্ছে না, কম খরচে দ্রুত মিলছে সমাধান শেরপুরের শ্রীবরদীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ খামারি রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান নবায়নযোগ্য জ্বালানি প্রতিযোগিতা বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার চকহরিনারায়ণ মাদ্রাসায় অনিয়মের পাহাড় ৬ বছর নিখোঁজ কর্মীর বেতন লুট, সুপারের ‘পারিবারিক’ নিয়োগ মিশনে ফুঁসছে এলাকাবাসী উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন নওগাঁর মান্দায় ৬২০০ লিটার ডিজেলসহ দুই জন গ্রেপ্তার

ড্রামে অতিরিক্ত তেল দিতে রাজি না হওয়ায় মান্দায় ‘সরকার ফিলিং স্টেশনে’ অতর্কিত হামলা: মালিকসহ আহত ২

দিনকাল বিডি ২৪ / ২৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে ড্রামে অতিরিক্ত তেল দিতে রাজি না হওয়ায় ‘সরকার ফিলিং স্টেশনে’ হামলার ঘটনা ঘটেছে। এতে পাম্প মালিক তপন কুমার সরকারসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার সতীহাট এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে একদল কিশোর ড্রামে করে অতিরিক্ত জ্বালানি তেল নিতে সরকার ফিলিং স্টেশনে আসে। পাম্প কর্তৃপক্ষ ড্রামে তেল দিতে অস্বীকৃতি জানালে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে তারা পাম্পের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিতে গেলে পাম্প মালিক তপন কুমার সরকার ও এক কর্মচারীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category