• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা বিষয়ে বিজিবির প্রেস ব্রিফিং

দিনকাল বিডি ২৪ / ২৪৮ Time View
প্রকাশঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন প্রদত্ত সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে সীমান্তবর্তী উপজেলা সমূহে বিজিবির কঠোর নজরদারি থাকবে এজন্য ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করেছেন।

রবিবার সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট উপজেলার এক মাদ্রাসা চত্বরে বিজিবি প্রেস ব্রিফিংয়ে জানান নওগাঁ জেলার সীমান্তবর্তী পোরশা, সাপাহার, ধামইরহাট এই ৩টি উপজেলায় ৪টি করে মোট ১২টি প্লাটুন এবং অন্য ৮টি উপজেলা অর্থাৎ নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী মহাদেবপুর , নওগাঁ সদর মান্দা, রানীনগর ও আত্রাই উপজেলায় ২টি করে মোট ১৬ টি প্লাটুন এবং নওগাঁ সদরে ১টি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

১৪ বিজিবি ব্যাটালিয়ন নওগাঁ জেলার ৩ টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত পোরশা, সাপাহার, নিয়ামতপুর, পত্নীতলা, ধামইরহাট, বদলগাছী ও মহাদেবপুর এই ৭ টি উপজেলায় ৭ টি বেইজ ক্যাম্প স্থাপনের কার্যক্রম সম্পন্ন করেছে। অবশিষ্ট ৩টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৪টি উপজেলায় অর্থাৎ নওগাঁ সদর, মান্দা, আত্রাই এবং রাণীনগরে ১৬বিজিবি ব্যাটালিয়ন ৪ টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে। এর পাশাপাশি সীমান্তবর্তী সকল বিওপিতে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। অর্থাৎ নওগাঁ জেলায় সর্বমোট ৭৫০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সম্মিলিত প্রচেষ্টা আন্তঃবাহিনী সমন্বয় এবং জনগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে পরিণত হবে দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে বিজিবি সর্বদা সততা পেশাদারিত্ব নিরপেক্ষতার সঙ্গে অর্পিত সকল দায়িত্ব পালন করে যাবে গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করণ এবং ভোটারদের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টিতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি ও অঙ্গিরার নিয়ে মাঠে থাকবে এজন্য গণমাধ্যম সহ সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা ওসচেতন ভুমিকা প্রত্যাশা করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার সময়ে যেন কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিন সীমান্ত-সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় ট গায়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোনে গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category