• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ত্রিশালে ছাত্রলীগ ও বাসাসের মত বিনিময়

দিনকাল বিডি / ২৫০ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

মোঃ মনির হোসেন ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসাস) ত্রিশাল ইউনিটের সাথে উপজেলা ও পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার দুপুরে বাসাস কার্যালয়ে মত বিনিময় সভায় বাসাস ত্রিশাল ইউনিটের সাধারন সম্পাদক আতিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসাস ত্রিশাল ইউনিটের অর্থ সম্পাদক ইমরান হাসান বুলবুল, সদস্য জিম্মানুল আনোয়ার, সদস্য রাকিবুল হাসান সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোমিনুল হাসান সোহান, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সোহান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, সহ-সভাপতি শোয়ায়েব হাসান প্রমূখ।

পৌর ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি ও সাধারন সম্পাদক মেহেদী হাসান সোহানরা বলেন, সাংবাদিক হলো জাতীর বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আপনারা আমাদের সহযোগীতা করবেন এ আশা কামনা করি। আপনাদের সংবাদের মাধ্যমেই সাদাকে সাদা কালোকে কালো বলা সম্ভব।

উপজেলা ছাত্রলীগের মেহেদী হাসান মন্ডল ও সাধারন সম্পাদক মোমিনুল হাসান সোহানরা বলেন, আমাদেও নব গঠিত ছাত্রলীগকে সুসংগঠিত করতে এ কমিটিতে অছাত্রের কোন জায়গা হবে না। আমরা বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রীর ভ্যান গার্ড হিসেবে কাজ করবো। অতিতে আপনারা ছাত্রলীগকে যেভাবে সহযোগীতা করেছেন আমরাও আপনাদের সহযোগীতা কামনা করি।

মত বিনিময় সভা শেষে উপজেলা ও পৌর ছাত্রলীগের নব গঠিত কমিটি বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসাস) ত্রিশাল ইউনিটকে মিষ্টি মুখ করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category