• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ত্রিশালে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

দিনকাল বিডি ২৪ / ২৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ আয়োজনে জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলা প্রমূখ।

তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category