স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ সোমবার উপজেলার কাঠাল ইউনিয়নের ঢুগুলিয়া ইদাওগাহ মাঠ ও মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানায় এই ইফাতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার বার করা নির্যাতিত নেতা ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক,ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা,ত্রিশাল উপজেলার বিএনপির আওতাদিন কাঠাল ইউনিয়ন বিএনপির সদস্য হাসান মাহামুদ খান সোহান
প্রধান অতিথির বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত কমনা,আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয।
এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির কাঠাল ইউনিয়নের সকল ওয়ার্ডের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।