• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

দলিল লেখকদের কর্মবিরতি অব্যাহত আদমদীঘিতে সাব রেজিষ্ট্রারের বদলীর দাবীতে প্রতিবাদ সভা

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার দলিল লেখক সমিতির নেতাদের সাথে নতুন যোগদানকারি সাব রেজিষ্ট্রারের অসৌজন্য আচরনের অভিযোগে সাব রেজিষ্ট্রী অফিসের দলিল লেখকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) তারা দলিল না লিখে কর্মবিরতি পালন ও সাব রেজিষ্ট্রারকে অন্যত্র বদলীর করার দাবীতে সমিতি প্রাঙ্গনে প্রতিবাদ সভা করেন।

আদমদীঘি সাব রেজিষ্ট্রার সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সহ সভাপতি আরেফ উদ্দিন, সহ সম্পাদক আখতারুজ্জাস রতন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, কোষাধক্ষ আব্দুস ছালাম, দলিল লেখক হাসানুর রহমান, রুহুল আমিন, আব্দুল কুদ্দুস, আতোয়ার রহমান, রনজিত পাল, জাকির হোসেন. তোফাজ্জল হোসেন,আব্দুল মামুন প্রমুখ।

গত সোমবার (৮ জুলাই) নবাগত সাব রেজিষ্ট্রার মুদ্দাচ্ছির হাসান তার সাথে দলিল লেখকদের মতবিনিময়ের জন্য দিন ধার্য করে নোটিশের দেন। কিন্ত সাব রেজিষ্ট্রারের দেয়া সময় মতে দলিল লেখক সমিতির নেতৃবর্গ অফিসে উপস্থিত হতে পারেননি। পরদিন গত মঙ্গলবার (৯ জুলাই) সকালে দলিল লেখকরা নতুন সাব রেজিষ্ট্রারের সাথে সাক্ষাৎ করতে অফিস যান। এসময় সাব রেজিষ্ট্রার দলিল লেখকদের সাথে অসৌজন্য আচরণ করে দলিল লেখকদের লাইসেন্স বাতিলসহ নানা হুমকি দেন বলে অভিযোগ এনে দলিল লেখকরা বুধবার থেকে কর্মবিরতি শুরু করেন। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দিনও তারা কোন দলিল না লিখে কর্মবিরতি ও সাব রেজিষ্ট্রারের বদলীর দাবীতে সভা করেন। এদিকে পরপর দুই দিন অত্র সাব রেজিষ্ট্রী অফিসে দলিল রেজিষ্ট্রী না হওয়ায় শতশত জমি দাতা ও গ্রহিতা ফিরে যান। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব আদায় থেকে বঞ্চিত হন। বিষয়টি জরুরি বিক্তিতে রিনসন করে দলিল রেজিষ্ট্রী স্বাভাবিক করার দাবী জমি দাতা ও গ্রহিতাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category