• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দলিল লেখকদের কর্মবিরতি আদমদীঘিতে দলিল লেখক সমিতির সাথে সাব রেজিষ্ট্রারের অসৌজন্য আচরনের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার দলিল লেখক সমিতির নেতাদের সাথে নতুন যোগদানকারি সাব রেজিষ্ট্রারের অসৌজন্য অশোভণ আচরনের অভিযোগে সাব রেজিষ্ট্রী অফিসের দলিল লেখকরা কর্মবিরতি পালন করেছেন। ফলে গতকাল বুধবার (১০ জুলাই) দলিল রেজিষ্ট্রী করতে আশা শতশত দলিল দাতা ও গ্রহিতা দুর্ভোগের শিকার হয়ে ফিরে গেছেন। এতে সরকার বিপুল পরিমার রাজম্ব আদায় থেকে বঞ্চিত হলেন।
জানাযায়, গত রোববার (৭ জুলাই) আদমদীঘি উপজেলায় সাব রেজিষ্ট্রার হিসাবে মুদ্দচ্ছির হাসান যোগদান করেন। তিনি যোগদান করার পরদিন গত সোমবার তার সাথে দলিল লেখকদের মতবিনিময়ের জন্য দিন ধার্য করে নোটিশের দেন।

কিন্ত সাব রেজিষ্ট্রারের দেয়া সময় মতে দলিল লেখক সমিতির নেতৃবর্গ অফিসে উপস্থিত হতে পারেননি। পরদিন গত মঙ্গলবার (৯ জুলাই) সকালে দলিল লেখকরা নতুন সাব রেজিষ্ট্রারের সাথে সাক্ষাৎ করতে অফিস যান। দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন জানান, মঙ্গলবার দিন সদ্য যোগদানকারি সাব রেজিষ্ট্রারের নিকট সাক্ষাৎ করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে কেন তার দেয়া সময় ও দিনে আসেননি। এ নিয়ে সভাপতিকে অকথ্য ভাষায় কথাবর্তা বলা, অসৌজন্য আচরণ করে দলিল লেখকদের লাইসেন্স বাতিলসহ নানা হুমকি দেন। এ নিয়ে সাব রেজিষ্ট্রারের সাথে দলিল লেখকদের বাতবিতন্ডার পর দলিলরা অফিস ত্যাগ করে চলে আসেন।

এদিকে সাব রেজিষ্ট্রার দলিল লেখকদে সাথে অশোভন আচরন ও তাদের লাইসেন্স বাতিল করার হুমকি দেয়ায় দলিল লেখক সমিতির সিদ্ধান্ত অনুয়াযী তারা গতকাল বুধবার ( ১০জুলাই) কর্মবিরতি পাণ করেন এবং নতুন যোগদানকারি সাব রেজিষ্ট্রারের সুষ্ট ব্যবস্থা গ্রহনের দাবীতে সবাই বগুড়া জেলা সাব রেজিষ্ট্রার অফিসে যান। ফলে ওইদিন কোন দলিল লেখা সম্বব হয়নি। দলিল রেজিষ্ট্রী না হওয়ায় শতশত দলিল দাতা ও গ্রহিতারা দলিল করতে না ফিরে যান। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব আদায় থেকে বঞ্চিত হলেন। আদমদীঘি উপজেলায় সাব রেজিষ্ট্রার হিসাবে নতুন যোগদানকারি সাব রেজিষ্ট্রার মুদ্দাচ্ছির হাসান বলেন, দলিল লেখকদের সাথে তার মতবিনিময়ের জন্য ডাকা হয়েছিল। তাদের সাথে কোন অসৌজন্য আচরন কিংবা হুমকি দেয়া হয়নি। তারাই দলিল রেজিষ্ট্রী করতে আসেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category