• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দালাল চক্রের অপপ্রচার, সৎ কর্মকর্তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ

দিনকাল বিডি / ১৯২ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি:

মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান একদল দালাল চক্রের অপপ্রচারের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, ওই চক্রটি দীর্ঘদিন ধরে অফিস থেকে অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু কামাল হোসেন খান তাতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে নানা মিথ্যা ও মনগড়া অভিযোগ ছড়ানো হচ্ছে।

সরেজমিনে সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করছেন এবং সেবা নিতে আসা লোকজন সন্তুষ্টি প্রকাশ করছেন।

সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খান বলেন,

“চাকরির শুরু থেকেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি। সমাজ সহিলদেও ইউনিয়নে যোগদানের পর কিছু দালাল অন্যায় সুবিধা নিতে চেয়েছিল। তাদের দাবিতে সাড়া না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

স্থানীয় বাসিন্দা মো. দুলাল মিয়া বলেন,

“ভূমি অফিসে এখন সাধারণ মানুষ সহজেই সেবা পাচ্ছে। কামাল হোসেন খানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”

সহিলদেও গ্রামের যুবদল নেতা মারুফ হাসান সোহেল বলেন,

“আমাদের জমি খারিজের সময় কোনো ঘুষ দিতে হয়নি। নায়েব সাহেব অত্যন্ত সহযোগিতাপরায়ণ।”

গ্রামের সমাজসেবক হেলাল চৌধুরী বলেন,

“আগে ভূমি অফিসে যেতে ভয় লাগত। এখন মানুষ নিশ্চিন্তে যাচ্ছে। কিন্তু কিছু দালাল তাদের স্বার্থ না পেয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।”

সহিলদেও গ্রামের জয়নাল আবেদীন বলেন,

“আমাকে জড়িয়ে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর প্রতিবাদ জানাই।”

সাকরাজ গ্রামের লাল মিয়া বলেন,

“নায়েব কামাল হোসেন খানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন।”

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের বলেন,

“বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category