• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দীর্ঘ বিরতির পর রাজশাহীতে আবারও মশা নিধন কার্যক্রম শুরু

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে মশা
নিয়ন্ত্রণে ১৫ দিনব্যাপী বিশেষ ক্র‍্যাশ প্রোগ্রামের উদ্বোধন
করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় পদ্মা আবাসিক এলাকার
নর্দমায় ফগার মেশিনের স্প্রে কার্যক্রমের মাধ্যমে এ কর্মসূচির
উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রাসিক সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রতিদিন
৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা থেকে ফগার স্প্রে কার্যক্রম
পরিচালিত হবে। এক দিনে মোট ১০টি ওয়ার্ডে দুই সাইকেলে
চক্রাকারে এ কার্যক্রম চলবে।
উদ্বোধনকালে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে যে
পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে প্রশাসক হিসেবে
দায়িত্ব পালন করছেন তিনি। প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা
বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন এবং রাজশাহীকে
আরও উন্নত ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে
ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে পাইলট
প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল পুনঃখনন
কর্মসূচি উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ নতুনভাবে
গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম প্রসঙ্গে রাসিক প্রশাসক জানান,
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ফগার স্প্রে কার্যক্রম শুরু হলো, যা
১৫ দিনব্যাপী চলবে। পবিত্র রমজান মাসে দিনে একবার করে এ
কার্যক্রম পরিচালিত হবে। ভবিষ্যতে এ কার্যক্রম নিয়মিত চালু
রাখার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে শিগগিরই
ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হবে এবং রাজশাহীতে হাইটেক
পার্কের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান
তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা
শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন

মুনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের
প্রতিনিধিরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category