রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
দীর্ঘ দশ বছরের সফল পথচলার পর নিজস্ব স্থায়ী ঠিকানা পেতে যাচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলার খাজুরিয়াপাড়া যুব উন্নয়ন ফ্রেন্ডস্ ক্লাব। গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই সংগঠনের নিজস্ব অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
“একতাই আমাদের শক্তি”—এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ৪ মার্চ প্রতিষ্ঠিত হয় সামাজিক ও সেবামূলক সংগঠন ‘খাজুরিয়াপাড়া যুব উন্নয়ন ফ্রেন্ডস্ ক্লাব’। প্রতিষ্ঠার পর থেকে নানামুখী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি লাভ করা এই ক্লাবটি আজ ১০ বছর ৬ মাস ২৫ দিন পার করে নিজস্ব কার্যালয় নির্মাণের ঐতিহাসিক পদক্ষেপে উপনীত হলো।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান:
২৪ অক্টোবর আয়োজিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ক্লাবের নতুন ঘরের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হাসান আলী ও
ক্লাবের সম্মানিত উপদেষ্টা মোঃ ময়নুল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম বায়েজিদ নান্নু, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসাদুজ্জামান জন, প্রতিষ্ঠাতা আইন সম্পাদক মোঃ নাইম হোসেন, দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ রুমন হোসেন, সহ-সভাপতি মোঃ শাহরিয়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান, তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মিরাজুল ইসলাম রেজভী। এছাড়াও অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য বিভিন্ন সম্পাদকীয় পদধারীবৃন্দ ও সাধারণ সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বর্তমানে এই অফিস কক্ষটি কেএফসি গণ গ্রন্থাগার ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও অসহায় ও জনকল্যাণমূলক কাজে এই ক্লাব অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।