• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দুর্গাপুরে ইউএনও সোহেল রানার বদলির খবরে মিষ্টি বিতরণ

দিনকাল বিডি / ১৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:সোহেল রানার বদলির খবর শুনে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে ।

বদলির খবরে এলাকায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার বদলির খবর ছড়িয়ে পড়লে এলাকায় সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করতেও দেখা যায়।

অফিসসুত্রে জানাগেছে, গত মঙ্গলবার (২৪ আগস্ট) জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে দুর্গাপুর উপজেলার (ইউএনও)সোহেল রানাকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বদলি ও যোগাদান করতে। তার পরিবর্তে এ উপজেলায় (ইউএনও) হিসেবে আব্দুল করিমকে পদায়ন করা হয়েছে।

একাধিক সুত্র জানায় , টাকার বিনিময়ে ফসলি জমিতে পুকুর খনন করার লিখিত অনুমতি দিতেন ইউএনও সোহেল রানা। সরকার যেখানে ফসলি জমিতে পুকুর খননে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেখানে বিঘাপ্রতি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পুকুর খননের অনুমতি দিতেন। শুধু তাই নয়- খতিয়ানা ভুক্ত পুকুর সংস্কার করার জন্য আবেদন করা হলেও টাকা ছাড়া সংস্কারের অনুমতি দেওয়া হয় না, আর যদি খতিয়ানভুক্ত পুকুরে টাকা না দিয়ে সংস্কার কাজ শুরু করা হয়। রাতের আঁধারে রাকিব বাহিনী দিয়ে সংস্কার করা পুকুর থেকে ভেকু গাড়ির ব্যাটারি খুলে নিয়ে আসার পর টাকার বিনিময়ে আবার ভেকুগাড়ির বেটারি তাদেরকে ফেরত দেওয়া হয়। অবৈধ পুকুর থেকে বিভিন্ন স্থানে মাটি বহনের জন্য লিখিত এবং মৌখিক অনুমতি দিতেন। আর এ কারণে নষ্ট করেছে কোটি টাকার সরকারি গ্রামীণ রাস্তাগুলো। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে-জলমহল লিজ সংক্রান্ত ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণেও করেছেন নানা অনিয়ম।

এছাড়াও জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানান রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান। এমনকি তার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধনেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

তবে সম্প্রতি (ইউএনও) সোহেল রানা বদলির আদেশ ঠেকাতে উপর মহলে তদবির করে ব্যর্থ হন! বদলির আদেশ মাথায় নিয়ে গত (৩০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদ ভিক্তিক নিয়োগ জালিয়াতির মাধ্যমে তার কথিত পিএস দালাল রাকিবকে খাদেম পদে নিয়োগ দিতে তৎপর শুরু করেন। বিষয়টি জানাজানি হলে ফলাফল স্থগিত রাখেন।

নামপ্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, দুর্গাপুর উপজেলাতে যোগদানের পর থেকেই নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন (ইউএনও) সোহেল রানা । বিশেষ করে তিনি কৃষিতে অবৈধভাবে পুকুর খননের নামে ব্যাপক ঘুষ বাণিজ্য করেছেন। আমি নিজেই একজন ভুক্তভোগী। তার বদলির খবর শুনে এলাকাবাসী অনেক খুশি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা মুঠোফোনে বলেন, আমার বদলির আদেশ হয়েছে। বিদায় সংক্রান্ত বিষয়ে দুর্গাপুরের মডেল মসজিদের নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। পরের (ইউএনও) আসলে নিয়োগের বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে অনেকে অতি উৎসাহি হয়ে এগুলো ছড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category