এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
কোটা আন্দোলনের কারণে দেশের প্রতিকূল অবস্থার মধ্যেও দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় থেমে নেই উন্নয়ন মূলক কাজ। পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এগিয়ে চলেছে সকল উন্নয়ন মূলক প্রকল্পের কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ি রেলওয়ে কলোনির বৃহৎ ড্রেনটি কয়েক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর ড্রেনটির নির্মান কাজ শুরু হয়েছে। সোমবার (২৯ জুলাই) বেলা ১১ টায় পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন আনুষ্ঠানিক ভাবে ড্রেন নির্মান ঢালাই কাজের উদ্বোধন করেন। তিনি পৌর মেয়র প্রার্থী থাকা কালীন সময়ে এই ড্রেনটি পূর্ণ নির্মান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর প্রতিশ্রুতি মোতাবক ১ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ৫৪০ মিটার ড্রেনটির পূর্ণ নির্মান কাজ শুরু করা হয়েছে। ড্রেনটি হলদিবাড়ি রেলওয়ে কলোনির পশ্চিম পাশ দিয়ে তিলাই নদী পর্যন্ত বিস্তৃত। এই ড্রেন দিয়ে কলোনির দূষিত ও ময়লা বাহিত পানি নিষ্কাশিত হবে।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম,সাংবাদিক এম এ আলম বাবলু সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন বলেন,তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাধ্যমে এই পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রুপান্তরিত করতে চান।