• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের ওপর আঘাত হানার ষড়যন্ত্র চলছে: দলের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে..চট্টগ্রামে প্রবীণ বিএনপি নেতা নোমান

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও প্রবীণ দল নিবেদিত নেতা এবং সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, আগস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশে বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মমতা ব্যানার্জির বাংলাদেশ সম্পর্কে দেয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে শেখ হাসিনার দেশবিরোধী চক্রান্তের যোগসূত্র রয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর ভিআইপি টাওয়ারে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতায় থাকাবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন, আর এখন ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন।
আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
প্রবীণ বিএনপি’ নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে।
তিনি এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে শ্রমিকদল ও বিএনপি নেতা-কমীর্দের সজাগ থাকার আহ্বান জানান।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষাবিদ সাঈদ আল নোমান, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল, সহ-সভাপতি শফিকুল ইসলাম, আবদুল শুক্কুর, শাহনেওয়াজ চৌধুরী, মোতালেব চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, সহ-সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইকবাল ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, ওয়াসা শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ জামাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category