• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দেশে সারের অভাব নেই- পর্যাপ্ত মজুত আছে —খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

ভেড়ার পালন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের সাবলম্বী হতে এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদাপূরণে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রবিবার ( ৬ নভেম্বর) নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সকলের জন্য পর্যাপ্ত নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন,শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নয় পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে সাধন চন্দ্র বলেন, কৃষকের বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হবে।দেশে সারের অভাব নেই- পর্যাপ্ত মজুত আছে
উল্লেখ করে তিনি বলেন, সরকার সার আমদানিতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তূকি দিচ্ছে। এসময় জনগণকে দেশের উন্নয়নে সরকারের পাশে থাকার আহবান জানান মন্ত্রী।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউসুফ আলী, অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রনালয়
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার মহির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ডা. ইয়ামিন আলী।
পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০০ পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category