এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
সব কিছুর অবসান হয়ে গেছে শেখ হাসিনার পতন/ পলায়নের পর। আলহামদুলিল্লাহ।
বিএনপি’র একমাত্র মুখোপত্র ও সংবাদ পত্র পাঠক জগতে গণ মানুষের একমাত্র ভালোবাসার মূর্ত প্রতীক দৈনিক দিনকাল পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিলো শেখ হাসিনা সরকারের আমলে তথ্য মন্ত্রণালয়ে থাকা পা ছাটা গোলামরা।
অবশেষে ঢাকা জেলা প্রশাসকের অফিসিয়াল আদেশ মোতাবেক দৈনিক দিনকাল পত্রিকার ওপর আরোপকৃত সকল বিধিনিষেধ তুলে নিয়ে পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দিয়ে পত্রিকাটি পূর্বেকার মতো যথা নিয়মে প্রকাশ করে যাওয়ার অনুমতি প্রদান করা হয়।
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় দৈনিক দিনকাল পত্রিকার নিজস্ব প্রতিনিধির দায়িত্ব পালন রত: (অত্যাচার-নির্যাতন এবং লুটপাটের শিকার) এম, এ কাশেম দৈনিক দিনকাল পত্রিকার আগামী দিনে নিষ্কণ্টক পথ চলা এবং পত্রিকায় দায়িত্ব রত: সকল সাংবাদিক, কর্মকর্তা এবং কমর্চারী সহ সবাই কে প্রাণান্তকর শুভেচ্ছা জানিয়েছেন।।