• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ধামইরহাটে আমাইতাড়া বাজারে উদ্বোধন হলো সিংগারের শোরুম

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে চালু হলো জনপ্রিয় ব্র্যান্ডেড কোম্পানী সিংগারের শোরুম। ১১ অক্টোবর বিকেল ৫ টায় বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক’র (মিথুন প্লাজায়) মার্কেটে এই শোরুমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি ও ধামইরহাট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. জহুরুল হক। এ সময় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেন, শোরুমের স্বত্বাধিকারী মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, রুহেল আহমেদ, ব্যবসায়ী এবি কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
শোরুমের ম্যানেজার ও সেলস কো-অর্ডিনেটর মো. আজমিনুর রহমান জানান, এখান থেকে জয়পুরহাট ও নওগাঁ নয় ধামইরহাটেরই এই শোরুমে স্বল্পমূল্যে বিশ্ববিখ্যাত কোম্পানী সিংগারের ফ্রিজ, স্মার্ট ও আধুনিক টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, বিশ্ববিখ্যাত সিংগার সেলাই মেশিন, ডেল ল্যাপটপ সহ উন্নত মানের হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে।
স্বত্বাধিকারী এনায়েত হোসেন জানান, ‘আমি কোন সস্তা ও নি¤œমানের পন্য নয় গ্রাহকদের মান সম্মাত সামগ্রী দিতে চাই, যে কোন পন্যকিনতে আজই আসুন শোরুমে-উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category