• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ধামইরহাটে টিএমএসএস অফিসে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
ধামইরহাটে টিএমএসএস প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (পিএইচই এন্ড এসপি) এর উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। গতকাল ১১ টায় টিএমএসএস ধামইরহাট শাখা অফিসে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ধামইরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম হোসেন। সভাপতিত্ব করেন নজিপুর জোনের জোনাল ম্যানেজার মাসুদ জাহেদী। স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র ঋণ (এইচইএম) গ্র্যান্ড সেন্টার টি এম এস এস এর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনের প‚র্বে সেবা প্রার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেন বগুড়া টি এম এস এস (পিএইচই এন্ড এসপি) এর ডিডি সাজ্জাদ হোসেন। বিষয়ের উপর আরো বক্তব্য প্রদান করেন রাজশাহীর এডি (ওপি৩) ওয়াহিদুজ্জামান বাবুল, নজিপুর অঞ্চলের আরএইচ আশরাফুল আলম, ধামইরহাট শাখা ব্যবস্থাপক কামাল হোসেন ও প্রোগ্রাম অফিসার সাথী আক্তার। টিএমএসএস এর সদস্যগণ মাত্র ১০ টাকায় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন এবং টি এম এস এস শাখা ব্যবস্থাপকের সুপারিশে টিএমএসএস হাসপাতালে ৩০% ডিসকাউন্টে সেবা পাবেন বলে সদস্যদের অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category