• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ধামইরহাটে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিনে ১০ নারী পেল সেলাই মেশিন ও নগদ অর্থ

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও ৩ জনকে বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করেন। ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের ব্যবস্থাপনায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, পুলিশ পরিদর্শক তদন্ত মো. আব্দুল গনি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা কামরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মখর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category