• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ধামইরহাটে রাস্তার উপর বাড়ী নির্মানের অভিযোগ

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ জুন, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে রাস্তার উপর বাড়ী নির্মানের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিজ ইচ্ছায় রাস্তার জমিতে বাড়ী নির্মান করায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি উপজেলার খেলনা ইউনিয়নে এমন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী আমজাদ হোসেন মোল্লার অভিযোগসূত্রে ও ১ জুন বিকেলে সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের অধীন রসপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম বাড়ী নির্মানের সময় রাস্তার জমির অংশে আরসিসি পিলার উত্তোলন করেন।

এই বিষয়ে রসপুর গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা বাদী হয়ে ধামইরহাট থানা ও ভূমি অফিসে পৃথক ভাবে অভিযোগ দায়ের করলে ভূমি অফিসের সার্ভেয়ার ময়নুল ইসলাম কর্তৃপক্ষের নির্দেশনামতে পরিমাপ করে সরকারি জায়গায় বাড়ী নির্মানের সত্যতা পান এবং সীমানা নির্ধারণ করে খুটি দিয়ে আসেন। ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, এই বাড়ী নির্মান হলে রাস্তাটি দিয়ে চলাচলের ব্যাপক অসুবিধা হবে।

অভিযুক্ত তহিদুল ইসলাম বলেন, আমার বাড়ীর চারিধারে আমার জমির উপরই রাস্তাগুলো নির্মান হয়েছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, মাপযোগে রাস্তার জমি আমার বাড়ীর অংশে আসলে আমি তা অপসারণ করে নিব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ভূমি অফিসের সার্ভেয়ারকে সরেজমিন মাপযোগে রিপোর্ট করতে বলা হয়েছে, সার্ভেয়ারের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

স্থানীয় মৃত মফিজ উদ্দিন সহ অনেকের দাবী, শুধু একটি নয়, সকল রাস্তায় সংস্কার করা হোক আমরা সেটা চাই, কারও পুকুর সরকারি রাস্তা খেয়ে ফেলছে, সেটিও দায়িত্বশীলদের নজরে আসা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category