• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ

দিনকাল বিডি / ২৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রোগ্রামের আওতায় ৬ষ্ঠ থেকে ১০ শ্রেনির ১ হাজার ৫০ জন শিক্ষার্থী ও ৩২ জন শিক্ষক-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দীন ভুইয়া, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছানাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন স্মার্ট পরিচয়পত্র পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও উৎফুল্লতা লক্ষ করা গেছে, মান সম্মত শিক্ষা ও ভাল ফলাফল অর্জনেও শিক্ষার্থীরা এ উদ্যম ধরে রাখবে বলে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category