মোহাম্মদ ওসামা,স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ধোবাউড়ায় পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষাসামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার (২৬ জুন) তার পক্ষ থেকে শিক্ষার্থীদের এসব উপকরণ দেওয়া হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল একটি করে পরীক্ষা ফাইল, স্কেল, বলপেন, পেন্সিল, রাবার ও কাটার।এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমেন শাহীন,
জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, যুবদল নেতা রুজেল বিশ্বাস, আরিফুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহীন আলম এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন,
সদস্য সচিব মামুন হাসান, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম হৃদয় সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক বার্তায় বলেন, “এই শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। তাদের সফলতা কামনা করছি।”