• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ চরের মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, খেয়াঘাট ইজারা বাতিলের দাবি নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না ” রাস্তার কাজের ফলক উন্মোচনকালে এমপি চাঁদ নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় জেলা খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ সদর খাদ্যগুদাম চত্বরে এই অভিযানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ও জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর ধান সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকরাই সরাসরি গুদামে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন।
সদর খাদ্যগুদামে এবারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ৯৩৮ টন ধান, ৪৯ টাকা দরে ২০ হাজার ৯১৯ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ১ হাজার ৮০৩ টন আতপ চাল। এছাড়া ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন। অভিযানের প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ টন ধান সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চালকল মালিক, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category