• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

নওগাঁয় কৃষকের মৃত্যু নিয়ে গুঞ্জন, হত্যার অভিযোগ স্বজনদের

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয় নজরুল ইসলাম ওরফে বগা (৫২) নামে এক এক কৃষকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় স্বজনরা দাবি করে বলছেন,গত ৬দিন আগে ভাইয়ের সাথে জমিজমা নিয়ে বিরোধে মারপিটে আহত হন নজরুল ইসলাম। তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সোমবার রাত ৯টা নাগাদ তার মৃত্যু হয়। নজরুল ইসলাম নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের গুমারদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।এঘটনায় মঙ্গলবার দুপুরে থানাপুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আজিজার রহমান বলেন,জমিজমা নিয়ে নজরুল ও তার ভাই ফজলু হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছু দিন আগে স্থানীয়ভাবে বসে মিমাংসা করে দেয়া হয়েছে। এর পরেও গত ১০ জানুয়ারী নজরুল ইসলাম জমিতে গেলে সেখানেই দুই ভাইয়ের মধ্যে দ্ব›েদ্ব মারপিটের ঘটনা ঘটে। এতে নজরুল ইসলাম আহত হয়। তাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায়।এঘটনার পর থেকে নজরুলের ভাই ফজলু পলাতক রয়েছে।
নজরুলের স্ত্রী আলেয়া বিবি বলেন,জমিজমা নিয়ে দ্ব›েদ্ব ফজলুর রহমান আমার স্বামীকে জমিতেই মারপিট করে আহত করে।তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারাগেছে। মারপিটের কারনেই মৃত্যু হয়েছে দাবি করে বলেন,এঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন,নজরুলের আগে থেকেই শ্বাস কষ্ট এবং হার্টের রোগ ছিল। এরই মধ্যে গত ১০জানুয়ারী তার ভাইয়ের সাথে জমিজমা নিয়ে হাতা-হাতি হয়েছে। ওই সময় অসুস্থ্য হয়ে পরলে তাকে প্রথমে নওগাঁ এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারাগেছেন। তিনি বলেন,মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা করলে মামলা নেয়া হবে।আর যদি মামলা না করে তাহলে ময়না তদন্তের রিপোর্ট পেলে রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category