• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় চার মাসে ৭৭২ জন যক্ষা রোগী শনাক্ত

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ২০২২ সালের সেপ্টেম্বর হতে ডিসেম্বর পর্যন্ত এই চার মাসে ১৩ হাজার ৩০৬ জনের পরীক্ষা করে ৭৭২ জন য²া রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নওগাঁর স্থায়ী বাসিন্দা রয়েছেন ৩৮২ জন। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিতি (নাটাব) অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানান নওগাঁর ডেপুটি সিভিল ডা. সার্জন মুনীর আলী আকন্দ। নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান (বাবলু)। জেলা নাটাবের সদস্য আব্দুই হাই-এর সঞ্চালনায় ‘য²া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের করণীয়’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় বক্তব্য দেন, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাকলী আক্তার, জেলা নাটাবের কোষাধাক্ষ্য জোবায়ের আলম (সিন্ধু) প্রমুখ।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ বলেন, নওগাঁয় ২০২২ সালের সেপ্টেম্বর হতে ডিসেম্বর পর্যন্ত এই চার মাসে ১৩ হাজার ৩০৬ জনের পরীক্ষা করে ৭৭২ জন য²া রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নওগাঁর স্থায়ী বাসিন্দা রয়েছেন ৩৮২জন। বাকিরা বিভিন্ন জেলার বাসিন্দা। সরকারি ভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, য²া রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও অনেক কুসংস্কার রয়ে গেছে। তাই এই সংক্রামক ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা বড় ভূমিকা রাখতে পারেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category