• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

নওগাঁয় পুকুর থেকে পিতলের ৭ মূর্তি ও ২ বাটি উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পুকুরে মাছ ধরতে গিয়ে সাতটি ছোট পিতলের মূর্তি ও দুটি বাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে কয়েকজন মাছ ধরতে নামেন। জাল তোলার সময় মাছের সঙ্গে উঠে আসে সাতটি ছোট মূর্তি, দুটি বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
পুকুর মালিক মোহাম্মদ মন্টু ফকির জানান, রোববার দুপুরে রহি (১৫), তৌফিক (১৫), বিসা (৫৪) ও রিয়াদ (২২)সহ কয়েকজন পুকুরে জাল ফেলেন। জাল ওঠানোর সময় হঠাৎ করেই মূর্তি ও বাটিগুলো পাওয়া যায়।
রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পাঠানো বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি ছোট পিতলের মূর্তি, দুটি পিতলের বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে জানা গেছে, মূর্তিগুলো কাঁসা/ব্রোঞ্জ অথবা পিতলের তৈরি। এগুলোর বিশেষ ঐতিহাসিক বা আর্থিক মূল্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category