• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় বিজিবি’র অভিযানে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৬২ Time View
প্রকাশঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ সীমান্ত এলাকা থেকে ৯৪ দশমিক ৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গত ৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা এলাকায় বনবিভাগের পুরাতন আকাশমনি বাগানে কয়েকজন সংঘবদ্ধ চোরাকারবারি একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি কেনাবেচার জন্য অবস্থান করবে।
পরে পত্নীতলা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহল দল রাত আনুমানিক ৮টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন। উদ্ধার করা মূর্তিটির ওজন ৯৪ দশমিক ৭৫০ কেজি।
বিজিবি আরও জানায়, স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকারদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটিকে প্রাথমিকভাবে প্রকৃত কষ্টি পাথরের তৈরি দুষ্প্রাপ্য মূর্তি হিসেবে শনাক্ত করা হয়।
এছাড়া মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুরের প্রতিনিধিরা সরেজমিন পরীক্ষা করে মূর্তিটিকে ১১ থেকে ১২ শতকে ব্যবহৃত উচ্চমানের কষ্টি পাথরের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category