ওমর ফারুক-ষ্টাফ-রিপোর্টারঃ-জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয়
সংবাদকর্মীদের সাথে স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৪টায় জেলা সিভিল সার্জন
কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন- সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।এসময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম ও মেডিকেল অফিসার ডাঃ আশিষ কুমার সরকারসহ জেলার বিভিন্ন
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, আগামী ২০শে ফেব্রæয়ারি ১ দিনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। যেখানে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী সাড়ে তিন লাখ শিশুকে
ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। তবে কোন অসুস্থ শিশু বিশেষ করে সর্দি, জ্বর ও ডাইরিয়া হলে খাওয়ানো যাবে না। পরবর্তীতে সেসব শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।