• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় রাইজিং স্টারস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘রাইজিং স্টারস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের ভূতলিয়া-কাটখইর যুব সমাজের উদ্যোগে স্থানীয় জালাল চেয়ারম্যানের বাড়ির পাশে মোবারকের ব্রিজ সংলগ্ন মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
মাঠে উপস্থিত হাজারো দর্শককে রোমাঞ্চ উপহার দিয়ে ফাইনালে সূর্যমুখী ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর এইচ ফুটবল একাদশ। টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল লতিফ। ধারাভাষ্যে ছিলেন আকাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাবেদ হোসেন।
খেলা শেষে জমকালো অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা এবং রানার্স-আপ দলের হাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও নওগাঁ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল হোসেন শাহানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জালাল হোসেন শাহানা বলেন,”আজকের যুব সমাজকে মাদক, জুয়া ও মোবাইলের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠমুখী যুব সমাজই পারে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে। ভূতলিয়া-কাটখইর যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। তরুণদের এমন ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা সবসময় বজায় থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ার আলী মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহতাব উদ্দিন এবং যুবদল নেতা আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে সুস্থ ধারার বিনোদনে ফিরিয়ে আনা এবং মাঠমুখী করার লক্ষ্য নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আগামীতেও এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category