• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় রাকাবের ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ২৬৭ Time View
প্রকাশঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৮৩টি শাখায় একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্প। ২১ থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এ কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে নওগাঁ জোনের নওগাঁ শাখায় ঋণ আদায় ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনেই ১৬ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন। এ সময় তিনি বলেন, “গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ানোই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। এতে গ্রাহক ও ব্যাংক—উভয়ই উপকৃত হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চিত্ত রঞ্জন বসাক, নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।
নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন,“শীতের কুয়াশাচ্ছন্ন সকালেও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে। আশা করছি এই তিন দিনে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ আদায় সম্ভব হবে।”
ক্যাম্পকে ঘিরে শাখা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেক গ্রাহকই স্বেচ্ছায় তাদের বকেয়া ঋণ পরিশোধ করতে শাখায় উপস্থিত হন।
ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের উদ্যোগ খেলাপি ঋণ আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category