• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

নওগাঁয় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

সরকার ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে দেশব্যাপী প্রতি শনিবার সমন্বিত অভিযান পরিচালনার কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে নওগাঁর ১১টি উপজেলায় প্রতি শনিবার নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার কর্মসূচির প্রথমেই নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি সচেতনতা মূলক র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মসূচির পরিচ্ছন্নতাকর্মীরা পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গন আগাছা মুক্ত করার কাজ অব্যাহত রাখে। একই ভাবে জেলার ১১টি উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন সরকারের গৃহিত কর্মসূচিকে শত ভাগ সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক স্যারের প্রদান করা নির্দেশনা মোতাবেক প্রথমবারের মতো সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিটি দপ্তরকে সপ্তাহের শুরুতেই নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা যদি যার যার চারপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে অন্তত ডেঙ্গু মশার উৎপাত থেকে আমরা যেমন রক্ষা পাবো তেমনি সুন্দর একটি পরিবেশ সৃজন হবে। তাই নিজেদের নিরাপত্তার জন্য অন্তত নিজেদের বাসযোগ্য চারপাশের পরিবেশটি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং বৈশি^ক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মশার প্রজনন ক্ষেত্র বিস্তৃত হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ। এমন সমস্যা থেকে রেহাই পেতে সপ্তাহের প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট প্রতিটি সরকারি দপ্তরকে উদ্ধুব্ধকরণের মাধ্যমে মশার প্রকোপ না কমা পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ এই কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category