• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় ‘স্বাধীনতার কবিতা সন্ধ্যা’ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় ও কাব্যিক আবহে ‘স্বাধীনতার কবিতা সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শহরের মুক্তির মোড় সংলগ্ন মৃত্তিকা অ্যাডফার্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কবিদের স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি। এতে অংশ নেন বাচিক শিল্পী ও সংগঠনের উপদেষ্টা কায়েস উদ্দীন, সহ-সভাপতি কবি রবিউল মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, কবি ও কথাসাহিত্যিক মনোয়ার লিটন, কবি রিমন মোরশেদ, হাসমত আলী এবং এম এ ওয়াজেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবিতা কেবল শব্দ নয়, বরং সংগ্রামের এক শক্তিশালী হাতিয়ার। স্বাধীনতার চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে।
সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ বলেন,“আমাদের স্বাধীনতার ইতিহাস ত্যাগের ও গৌরবের। কবিতার পংক্তিতে সেই বীরত্বগাথা তুলে ধরার মাধ্যমেই আমরা শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি। এই আয়োজন আমাদের শেকড়ের সাথে যুক্ত রাখে।”
কবিতা পাঠের ওপর গুরুত্বারোপ করে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক রবিউল করিম, গল্পকার হাবিব রতন, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক আব্দুর রহমান রিজভী এবং বাচিক শিল্পী রোকেয়া শাকিলা।
অনুষ্ঠানে কবিতা পাঠের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category