• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

​মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

​নওগাঁর আত্রাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. বিপ্লব হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. বিপ্লব হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিপ্লব হোসেন বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোঃ সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহযোগী সংগঠন শ্রমিকলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

​অভিযানে নেতৃত্ব দেওয়া আত্রাই থানার এসআই মো. সাহাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দাইখাড়া সিদ্দেশ্বরী মোড় এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিকলীগের কিছু নেতাকর্মী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সিদ্দেশ্বরী মোড় এলাকয় তার দোকান ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বান্দাইখাড়া সিদ্ধেশরী মোড় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছে এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category