• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে উদ্বোধনের ৯ মাসেও চালু হয়নি উপজেলা মডেল মসজিদ

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উদ্বোধনের ৯ মাসেও চালু হয়নি আত্রাই উপজেল মডেল মসজিদ। লোক দেখানো আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজও মসজিদটি চালু না হওয়ায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে উঠেছে। মসজিদটিতে ইমামা মুয়াজ্জিন পদে নিয়োগের জন্য আদেবনকারীরাও হতাশ হয়ে পড়েছেন।

জানা যায়, উপজেলা পরিষদ থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে আত্রাই হেলিপ্যাড সংলগ্ন সাহেবগঞ্জ কেন্দ্রীয় গোরস্থান ঘেঁসে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ। এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের পর থেকে ওই এলাকার মুসল্লীদের মাঝে আনন্দের ঢেউ বইতে শুরু করে। মসজিদটির চতুর্দিকে আধা কিলোমিটারের মধ্যে কোন মসজিদ না থাকায় স্থানীয় মুসল্লীরা আশার আলো দেখতে থাকেন।

এদিকে মসজিদটি সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে বুঝিয়ে নেয়ার আগেই গত ফেব্রয়ারী মাসের ২৩ তারিখে মসজিদটি উদ্বোধন করা হয়। ওই দিন আনুষ্ঠানিক ভাবে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মডেল মসজিদ উদ্ভোধন করেন। এদিকে মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগের জন্যও তৎকালী উপজেলা নির্বাহী অফিসার তরি ঘরি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

ফলে অনেকেই আগ্রহী থাকা সত্তেও আবেদন করতে পারেননি। যারা আবেদন করেছেন দীর্ঘ ৯ মাসেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। মসজিদের কমিটি নিয়েও স্থানীয় মুসল্লীদের মাঝে রয়েছে চাপা ক্ষোভ। মসজিদের জায়গা দানসহ মসজিদ নির্মাণে যাদের অবদান রয়েছে তাদেরকে বাদ দিয়ে যার ন্যূনতম কোন অবদান নেই এমন ব্যক্তিকে পরিচালনা কমিটির সদস্য করায় এ ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

সাহেবগঞ্জ গ্রামের আব্দুল মজিদ বলেন, মসজিদ নির্মাণের শুরু থেকেই যাবের অবদান রয়েছে তাদেরকে বাদ দিয়ে ইউএনও সাহেবের পছন্দনীয় লোক কমিটিতে অন্তর্ভুক্ত করায় আমরা এর হাল ছেড়ে দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলা ফিল্ড সুপারভাইজার আকবর হোসেন বলেন, মসজিদটি ঠিকাদারের নিকট থেকে আমাদের কাছে হস্তান্তর না হতেই এর উদ্বোধন করা হয়েছে।

মসজিদের কিছু কাজ এখন পর্যন্ত অবশিষ্ট থাকায় হস্তাতন্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ইমাম পদে আবেদনকারি মাওলানা আবরারুল হক বলেন, দীর্ঘদিন পূর্বে আবেদন করেও এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত না হওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি।

দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, এ বিষয়ে আমার সঠিক কোন তথ্য জানা নেই। ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে নিয়োজিতদের কাছ থেকে জেনে বলা যাবে মসজিদটি চালু করতে কেন বিলম্ব হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category