• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে কচুয়ার বিলে শরিষা ফুলের মনোমুগ্ধকর সমারোহ

দিনকাল বিডি ২৪ / ২৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার কচুয়া বিলে এখন চোখ জুড়ানো হলুদ রঙের শরিষা ফুলের সমারোহ। শীত মৌসুমের শুরুতেই বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে ওঠা শরিষা ফুল প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য যোগ করেছে।

দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা শরিষা ক্ষেতের এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন। সকালের কুয়াশা আর রোদের আলোয় হলুদ ফুলে ভরে ওঠা বিল যেন এক স্বপ্নিল দৃশ্যের জন্ম দিয়েছে। অনেকেই এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছুটে আসছেন কচুয়া বিলে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় শরিষার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার আশাবাদী।

স্থানীয়দের মতে, কচুয়া বিলের শরিষা ফুল শুধু কৃষি উৎপাদনেই নয়, সৌন্দর্য আর পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করছে। হলুদ ফুলে মোড়ানো এই বিল এখন প্রকৃতিপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category