• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে গান্ধি আশ্রম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নওগাঁর আত্রাইয়ে বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধি আশ্রম/ খাদি প্রতিষ্ঠান) পরিদর্শন করেছেন। গতকাল বুধবার দুপুরে তিনি তার সফর সঙ্গীসহ প্রথমে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসরের কাচারি বাড়ি ও পরে আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন গান্ধি আশ্রম পরিদর্মন করেন।

গান্ধি আশ্রম পদির্শনকালে তিনি মহাত্নাগান্ধি, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও নেতাজি সুভাস বসুর স্মৃতি বিজড়িত এ প্রতিষ্ঠানের উন্নয়নে এখানে একটি হাসপাতাল ও পুকুর সংস্কার করে একটি শিশুপার্ক নির্মাণের আশ্বাস দেন। তিনি এ ব্যাপারে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য আত্রাই উপজেলা নির্বাহী অফিসারকে বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী
হাইকমিশনারের সফর সঙ্গী পাপন রায়, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার, গান্ধি আশ্রমের সভাপতি সহকারী অধ্যাপক (অব.) আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক ডা. নিরঞ্জন কুমার দাস, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, প্রভাষক রুহুল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category