• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি কৃষকের ব্যাপক লোকসানের আশঙ্কা

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম আত্রাই নওগাঁ প্রতিনিধি
গত তিন দিনের টানা ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় ধান, আলুসহ নানা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠজুড়ে এখন পানিতে নিমজ্জিত ফসলের চিত্র। এতে ফলন বিপর্যয়সহ বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে আলু, পেঁয়াজ, সরিষা ও বিভিন্ন শাকসবজি পানিতে ডুবে নষ্ট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
‎
‎আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৮৩০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। এছাড়া ৫৬ হেক্টর জমিতে আলু, ৯০ হেক্টরে সরিষা ও ১৫ হেক্টরে বিভিন্ন সবজি বপন করা হয়েছে। এর মধ্যে দমকা হাওয়া ও বৃষ্টির কারণে প্রায় ৭০৫ বিঘা (৯৪ হেক্টর) জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া আলু ১৪৩ বিঘা (১৯ হেক্টর), সরিষা ১১৩ বিঘা (১৫ হেক্টর) ও বিভিন্ন শাকসবজি ১৬৫ বিঘা (২২ হেক্টর) জমির ফসল পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে।
‎
‎কালীকাপুর গ্রামের কৃষক শফিউদ্দীন বলেন, “গত বছর আলুর দাম কম থাকায় লোকসান গুনতে হয়েছিল। এবার ভালো দাম পাবার আশায় আড়াই বিঘা জমিতে আলু বপন করেছি। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে, সব বীজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার বড় লোকসানের মুখে পড়লাম।”
‎
‎পাঁচুপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দীন জানান, “চার দিন আগে দুই বিঘা জমিতে সরিষা বপন করেছি। কিন্তু পরপর বৃষ্টি শুরু হওয়ায় বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন সব কিছুই অনিশ্চিত।”
‎
‎আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, “যেসব জমিতে আলু ও সরিষা পানিতে ডুবে গেছে, সেগুলো রক্ষা পাওয়া বেশ কঠিন হবে। তবে বেশিরভাগ ধান এখন পাক ধরেছে, তাই ধানের ক্ষতি তুলনামূলক কম। তবে যেসব ধান নুয়ে পড়েছে বা সদ্য শীষ বের হয়েছে, সেগুলোর ক্ষতির আশঙ্কা রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category