• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে বাধার মুখে কাজে যোগদান করতে পারলেন না ইউপি চেয়ারম্যান তোফা

দিনকাল বিডি ২৪ / ২৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর জেলা প্রশাসকের আদেশ সত্ত্বেও চেয়ারে বসতে পারলেন না আত্রাই উপজেলার বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান।

​অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বরখাস্ত ছিলেন। পরবর্তীতে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁর দায়িত্ব ফিরে পান।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম গত ২২ ফেব্রুয়ারি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁনকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কাজে পুনর্বহালের লিখিত আদেশ প্রদান করেন।

​আদেশ প্রাপ্তির পর তিনি গত ২৬ ফেব্রুয়ারি আত্রাইয়ের আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান এস.এম মঞ্জুরুল আলম, মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন ও ভোঁ পাড়া ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিনকে সঙ্গে নিয়ে বিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজে যোগদান করতে যান।

কিন্তু ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশের পূর্বেই কতিপয় লোক লাঠিসোটা নিয়ে চেয়ারম্যানকে কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এবং বিভিন্ন হুমকি প্রদান করে। বাধার মুখে পড়ে চেয়ারম্যান ফিরে যেতে বাধ্য হন।

​এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের অভিযোগ পেয়েছি। উনার যোগদানের বিষয়টি আমরা দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category