• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে বিএনপি নেতা রেজুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

দিনকাল বিডি / ২২৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস.এম. রেজাউল ইসলাম রেজু গতকাল বুধবার (১ অক্টোবর)

সন্ধায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং শুভেচ্ছা বিনিময় করতে উপজেলার প্রায় সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এবং তিনি উপস্থিত সবার সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় রেজু তার বক্তব্যে বলেন, আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে থাকুক, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে উঠুক, তিনি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান।

তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রতি হচ্ছে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রের মূল ভিত্তি, বাংলাদেশে সব ধর্মের মানুষই তাদের উৎসব স্বাধীনভাবে ও নিরাপদে পালন করতে পারবে এটাই আমাদের কাম্য, আমাদের রাজনীতি কখনোই ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করবে না, বরং সকলকে একসাথে নিয়ে এগিয়ে নেয়াই হবে আমাদের লক্ষ্য।

এই সময় তার সাথে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি মো. ফারুক বকস, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান মো. সম্রাট হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category