• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ৩২৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

​মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়।

​​ ​সকাল ১১টায় আত্রাই উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।

​সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, আজকের এই বিজয় এসেছে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে।

​এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদস্য সচিব মো. আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category