ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সমবার (২৯-মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিক- নির্দেশনা এবং সচেতনতা বৃদ্ধি শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারময়ান শেখ মোঃ হাফিজুল ইসলাম,একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।