• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ কলেজে নামাজ ঘরের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ আবদুল ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নামাজ ঘরের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার যোহরের নামাজ আদায়ের মধ্যদিয়ে এ নামাজ ঘরের উদ্বোধন করা হয়।

কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু বলেন, কলেজের পরিধি এখন অনেক বৃদ্ধি পাওয়ায় শিক্ষক/শিক্ষার্থী সংখ্যাও অনেক বেড়েছে। কলেজ চলাকালীন তাদের নামাজ আদায় করতে ক্যাম্পাস ত্যাগ করে পার্শ্ববর্তী কোন মসজিদে যেতে হয়।

এতে অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হয়। এ জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় এখানে একটি নামাজঘর চালু করা হলো।

গতকাল যোহরের উদ্বোধনী নামাজে ইমামতি করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম ও ওই কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রইফ খানের ছেলে মাওলানা মুজাহিদ খান।

এ সময় কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু, সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন, প্রভাষক আখতারুজ্জামান, এসএম সোহরাব হোসেন, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category