• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁর আত্রাইয়ে লোকালয়ে হুনমান উৎসুক জনতার ভীড়

দিনকাল বিডি / ৩১৭ Time View
প্রকাশঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে লোকালয়ে হুনমান। উৎসুক জনতার ভীড়। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে এ হুনমানটিকে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি দলছুট হুনমান বিভিন্ন জায়গায় অবস্থান করতে দেখা যায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে হুনমানটিকে দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে।

পরে বেলা বাড়ার সাথে সাথে হুনমানটি পূর্ব এলাকার দিকে চলে যায়। এদিকে দীর্ঘদিন পর লোকালয়ে হুনমান দেখতে পেয়ে জনগণের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। হুনমানটি যে এলাকায় যাচ্ছে সেখানেই উৎসুক জনতার ভীড় জমছে বলে স্থানীয়রা জানিয়েছে।

আত্রাই ইউএনও’র গাড়ি চালক আব্দুল মালেক বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন পর এমন একটি হুনমান লোকালয়ে আসায় অনেকেই তাকে দেখতে আসছে। তাদের সাথে আমিও দেখতে এসেছি।

আত্রাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ বলেন, এগুলো বন্যপ্রাণী, এক সাথে থাকতে থাকতে অনেক সময় দলছুট হয়ে লোকালয়ে চলে আসে। তবে আমাদের আত্রাইয়ে তাদের এমন বিচরণ নেই। অনুমান করা হচ্ছে এ হুনমানটি অন্য কোন এলাকা থেকে এসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category