ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সাথে বৃহস্পতিবার(৬-অক্টোবর) বৈকাল ৪ ঘটিকায় সাহেব গঞ্জ আওয়ামী লীগের দলীয় অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর)
এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণাল সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর প্রামানিক, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আফছার আলী,
প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম প্রমুখ।