• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁর আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। পূর্ববর্তী ওসি মো. আব্দুল করিমের বদলিজনিত কারণে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২ ঘটিকায় তিনি এ পদে যোগদান করেন।

​দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. মাহবুব আলম আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​পুলিশ-জনতা সম্পর্ককে আরও গতিশীল ও জোরদার করার আহ্বান জানিয়ে নবাগত ওসি বলেন, আত্রাইকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে ভিকটিম ও অসহায় মানুষ যেন কোথাও কোনো প্রকার হয়রানির শিকার না হন এবং তারা যেন নির্ভয়ে আমার কাছে এসে সঠিক বিচার ও সেবা পান, সেই পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

​তিনি আরও বলেন, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি আত্রাইয়ের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চান। এজন্য তিনি স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

​মো. মাহবুব আলমের যোগদানের খবরে আত্রাই থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন। এলাকার সচেতন নাগরিকরাও নতুন ওসির দায়িত্ব পালনকালে তার সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category