ফজলে মওলা,বদলগাছী,নওগাঁ:
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রতাহারের শেষ তারিখ। নির্বাচনী প্রচারনা শুরু না হতেই ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মঞ্চে আচরন বিধি লংঘন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছামছুল আলম খাঁন। বদলগাছী মিনি স্টেডিয়ামে সহকারী রিটার্নিং অফিসার তৃপ্তি কনা মন্ডল এর সামনে প্রকাশ্যে সতন্ত্র প্রার্থীর বিরোদ্ধে হুমকি ও অশালীন বক্তব্য দিয়ে আচরন বিধি লংঘন করেছেন তিনি।
জানা যায় আওয়ামী লীগের দুই সতন্ত্র পার্থী ছলিম উদ্দীন তরফদার ও মাহফুজা আকরাম মায়া চৌধুরীকে পা ভেংগে ফেলা সহ তাঁদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে বলে হুংকার দিয়েছেন, যা সাধারন মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নির্বাচন সুষ্ঠ করার লক্ষে প্রধান মন্ত্রী সেখ হাসিনা বদ্ধ পরিকর।এ অবস্হায় আচরন বিধি লংঘন করে সতন্ত্র প্রার্থীদের হুমকি দিলে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণত কমে যেতে পারে বলে সাধারন মানুষের ধারনা।
এবিষয়ে বদলগাছী উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু খালেদ বুলু বলেন ছামছুল আলম খাঁন আওয়ামী লীগের কোন সদস্য নয়। আচরণ বিধি লংঘন এর দায় দায়িত্ব আমরা নিতে পারি না। যা বলেছে, তার নিজস্ব ব্যাপার। মাহফুজা আকরাম চৌধুরী মায়া বলেন ছামছুল আলম খাঁন এর বিরোদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। সতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার এর
সাথে ফোনে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া নি। এপিএস জাহাঙ্গীর আলম জানান লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা মন্ডল বলেছেন, অভিযোগ পেয়েছি ব্যবস্হা নেওয়া হচ্ছে।