নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় বীর মুক্তিযোদ্ধা মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি’র বড় ছেলে মুহাঃ সেফয়েত জামিল প্রামানিক (সৌরভ) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়বাংলা মোড়ের ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয় । এসময় ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফ উদ্দিনের সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার সাবেক- সহ সম্পাদক, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মুহাঃ সেফয়েত জামিল প্রামানিক (সৌরভ) ।
এসময় ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন,বীর কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন,তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক কার্তিক চন্দ্র মন্ডল,বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার, সাংবাদিক জসিম উদ্দিন, জিল্লুর রহমান, পলাশ চন্দ্র, মাহবুবুজ্জামান সেতু, আরিফুজ্জামান রঞ্জু,মহিলা নেত্রী আরফানা আহমেদ ফেন্সি ও জেসমিন আক্তারসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।