• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় মান্দায় স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার পর এবার যুবকের বিরুদ্ধে ‘ধর্ষণচেষ্টার’ নাটক সাজিয়ে জেলে পাঠানোর অভিযোগ

মান্দায় স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার পর এবার যুবকের বিরুদ্ধে ‘ধর্ষণচেষ্টার’ নাটক সাজিয়ে জেলে পাঠানোর অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় এক যুবককে হাত-পা বেঁধে মারধর ও জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ব্যাংকের চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনার পর এবার তাকে ফাঁসাতে ‘ধর্ষণচেষ্টার’ মিথ্যা নাটক সাজানোর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের সাজানো বানোয়াট মামলায় ওই যুবককে জেলহাজতে পাঠানোর প্রতিবাদ এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
গত ২৩ অক্টোবর সন্ধ্যায় মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশ মোহাম্মদ ওরফে আল-মামুন (৩৪) নিজ জমিতে শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিচ্ছিলেন। ওই সময় প্রতিবেশী আব্দুস সালাম তাকে কৌশলে বাড়ির ভেতরে ডেকে নিয়ে প্রতিবেশী এক তরুণীকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করার কাল্পনিক অভিযোগ তোলেন।
শিশ মোহাম্মদ অভিযোগ অস্বীকার করলে আব্দুস সালাম, মিলন হোসেন, আব্দুল লতিফ, নূরনবী, আরাফাত হোসেন ও মনজুর রহমানসহ ৫-৭ জন মিলে তার হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন চালান।
ভুক্তভোগীর পরিবার জানায়, নির্যাতন চালিয়েই ক্ষান্ত হয়নি প্রভাবশালীরা। মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এবং স্ত্রীর মাধ্যমে জনতা ব্যাংকের সতিহাট শাখার একটি ফাঁকা চেকের পাতায় জোরপূর্বক স্বাক্ষর আদায় করা হয়। পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই রাতেই মান্দা থানায় লিখিত অভিযোগ এবং পরবর্তীতে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারায় মামলা (নম্বর: ৬৮/২০২৬) দায়ের করেন শিশ মোহাম্মদ।
মামলা দায়েরের পর গত ৩০ অক্টোবর বৈলশিং মধ্যপাড়া ঈদগাহ মাঠ এলাকায় শিশ মোহাম্মদের বিরুদ্ধে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগ তুলে এবং ফারুক প্রামাণিক, জামান প্রামাণিক ও এমদাদুল মণ্ডলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে একটি মনগড়া ও ভিত্তিহীন মানববন্ধনের আয়োজন করে প্রতিপক্ষ। ওই মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গত শুক্রবার সকালে শিশ মোহাম্মদকে আটক করে এবং বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, পূর্বশত্রুতা ও চেকে স্বাক্ষর আদায়ের ঘটনা ধামাচাপা দিতেই প্রভাবশালী চক্র এই সাজানো নাটক তৈরি করে একজন নিরপরাধ যুবককে কারাগারে পাঠিয়েছে। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিশ মোহাম্মদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category